Web Analytics

ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে যে হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকলে ইউরোপসহ পুরো বিশ্বের জন্য এর পরিণাম হবে বিপর্যয়কর। চলমান সংকট মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পরিবহন মন্ত্রীদের এক জরুরি ভিডিও কনফারেন্সে পরিবহন কমিশনার অ্যাপোস্টোলোস তজিৎজিকোস্টাস এই সতর্কবার্তা দেন। তিনি জানান, ইউরোপের বিমানবন্দরগুলোতে জেট ফুয়েলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং ইইউ যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উৎস থেকে বিকল্প জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে।

তবে জ্বালানি সংকট থাকা সত্ত্বেও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তজিৎজিকোস্টাস। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহ বা মাসে ব্যাপকভাবে ফ্লাইট বাতিলের কোনো লক্ষণ নেই এবং মানুষের জীবনযাত্রা বা যাতায়াতে এখনই হস্তক্ষেপের প্রয়োজন দেখা যাচ্ছে না।

হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন এই জরুরি পদক্ষেপ নিয়েছে, যা বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।