Web Analytics

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লুইজিয়ানা, মিসিসিপি, টেক্সাস, টেনেসি ও নিউ মেক্সিকোসহ বিভিন্ন অঙ্গরাজ্যে দুই লাখ ৩০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত ব্যাপক তুষারপাত, শিলাবৃষ্টি ও হিমশীতল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প শনিবার দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেনটাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন করেছেন। সামাজিকমাধ্যমে তিনি জানান, ঝড়ের গতিপথে থাকা অঙ্গরাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১৭টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে আবহাওয়া জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ দ্রুত চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!