Web Analytics

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট মঙ্গলবার বাংলাদেশে তার তিন দিনের সফর শেষ করেন। সফরকালে তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় সরকারের উন্নয়ন অগ্রাধিকার এবং বিশ্বব্যাংক গ্রুপের সহায়তার ক্ষেত্রগুলো নিয়ে কথা হয়।

জুট বলেন, সরকার দক্ষতা উন্নয়ন, বিনিয়োগ এবং বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিশ্বব্যাংকও এ লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। গত দশকে ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান হয়েছে মাত্র ৮৭ লাখের জন্য, ফলে প্রায় অর্ধেক তরুণ চাকরি পাননি। বিশেষ করে তরুণীরা বেশি বাধার মুখে পড়ছেন। তিনি বলেন, বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে টেকসই প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কার বাস্তবায়ন জরুরি।

স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও সহজ শর্তের ঋণ সহায়তা দিয়েছে এবং কর্মসংস্থান বৃদ্ধিতে অবকাঠামো ও বেসরকারি বিনিয়োগে সহায়তা অব্যাহত রেখেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।