Web Analytics

ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার রাতে বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বৈঠক করবেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত সাড়ে ৮টায় এই সৌজন্য ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেবেন।

প্রতিনিধি দলে থাকবেন দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বৈঠকের তথ্য জানিয়েছেন। বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে সূত্রে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।