Web Analytics

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী বাজার তদারকি চালিয়েছে। মঙ্গলবার অধিদপ্তরের ৫১টি দল ঢাকা মহানগরসহ ৩৮ জেলায় পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। বিভিন্ন অনিয়মের দায়ে ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে হালনাগাদ মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না এবং নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয়। ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির বিষয়ও খতিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে সঠিক মূল্যতালিকা টাঙানো, নির্ধারিত মূল্যে বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তর নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মজুতদারি এবং কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেছে। ক্রয়-বিক্রয়ের রসিদ বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা এবং অনিয়ম বা প্রতারণার ঘটনায় হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর অনুরোধ করা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও ভোক্তা-অধিকার নিশ্চিত করতে তদারকি চলবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।