Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়ে বন্ধুত্বপূর্ণ দেশগুলো ইরানের ওপর আস্থা রাখতে পারে।

আরাগচি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তিনি হরমুজ প্রণালির নিরাপত্তা বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় এই প্রণালির নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে।

বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত নৌপথ, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।