Web Analytics

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৫০ বস্তা সিমেন্টসহ ছয়জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার কক্সবাজারের মহেশখালীর নোয়াছিরি সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের মাতারবাড়ী স্টেশন এ অভিযান পরিচালনা করে। এ সময় পাচার কাজে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। প্রায় দুই লাখ পঁচাত্তর হাজার টাকার ৫৫০ বস্তা সিমেন্ট একটি কার্গো বোট থেকে একটি ফিশিং বোটে অবৈধভাবে স্থানান্তরের সময় জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লে. কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।