Web Analytics

পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরে অবগাহনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ঐতিহ্যবাহী রাস উৎসবের পুণ্যস্নান পর্ব মঙ্গলবার ভোরে শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী এতে অংশ নেন। সোমবার সন্ধ্যায় কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে অধিবাসের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়; রাতভর পূজা-অর্চনা, ভাগবত পাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও মহানাম সংকীর্তন চলে।

ভোর থেকে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা সৈকতে জড়ো হন। অনেকে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে গীতা ও চণ্ডীপাঠ করেন এবং ফুল, ধান, দূর্বা, ডাব, কলাসহ বিভিন্ন উপকরণ সাগরে অর্পণ করেন। কেউ মানত পূরণ, প্রায়শ্চিত্ত ও পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় মাথা ন্যাড়া করে পিণ্ডদান করেন। আয়োজকেরা জানান, কার্তিক মাসের পূর্ণিমায় প্রতি বছর এ উৎসব হয়।

কুয়াকাটায় পুণ্যস্নান শেষ হলেও মঙ্গলবার বিকেল থেকে কলাপাড়া পৌর শহরের শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রমে তিন দিনের রাসমেলা শুরু হচ্ছে। সেখানে ধর্মীয় আচার, পূজা-অর্চনা ও লোকজ আয়োজন চলবে। মহিপুর থানার পুলিশ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুণ্যস্নান ও ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়েছে। প্রশাসনও উৎসব নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।