Web Analytics

দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শনিবার এ তথ্য জানিয়েছে। নতুন ভর্তি ও মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

ঢাকা বিভাগে ৭১৪ জন ভর্তি হয়েছেন এবং দুই জন মারা গেছেন। চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশালে ২১৩ জন ভর্তি হয়েছেন; বরিশালে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় ১৯০ জন, রাজশাহীতে ১১৫ জন, ময়মনসিংহে ৫০ জন, রংপুরে ৬০ জন এবং সিলেটে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন এবং মৃত্যু হয়েছে ৪৫৮ জনের। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৮২৬ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৫৮৫ জন এবং খুলনা বিভাগে ৯৭৩ জন রয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।