Web Analytics

যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেমোক্র্যাটিক পার্টির সিনেট মনোনয়ন জিতেছেন ফিলিস্তিনপন্থি প্রগতিশীল নেতা ও চিকিৎসক আবদুল এল-সাইয়েদ। ৫ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ঘোষিত ফলাফলে তিনি কংগ্রেসওম্যান হ্যালি স্টিভেন্সকে পরাজিত করেন। গণনা হওয়া ৯২ দশমিক ৯ শতাংশ ভোটে এল-সাইয়েদ পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট, আর স্টিভেন্স পেয়েছেন ৪৭ দশমিক ৩ শতাংশ।

এনবিসি নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল ও আলোচিত প্রাইমারিগুলোর অন্যতম এই প্রতিদ্বন্দ্বিতায় মোট ব্যয় প্রায় ৬৫ মিলিয়ন ডলার। এল-সাইয়েদের জয় ঠেকাতেই ব্যয়ের বড় অংশ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইপ্যাক স্টিভেন্সকে সমর্থন এবং এল-সাইয়েদকে হারাতে ৩০ মিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিল। আগে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানো স্টেট লেজিসলেটর ম্যালোরি ম্যাকমোরোও তাকে সমর্থন জানান।

ডেট্রয়েটে সমর্থকদের উদ্দেশে ৪১ বছর বয়সী এল-সাইয়েদ বলেন, সামনে আরও বড় লড়াই রয়েছে। আগামী নভেম্বরে তিনি সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন। প্রচারে তিনি গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেন এবং ইসরাইলের সামরিক সহায়তার অর্থ স্বাস্থ্যসেবা, আবাসন, শিক্ষা ও অবকাঠামোতে ব্যয়ের দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।