Web Analytics

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগানিস্তান বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুতের জন্য নিজেদের মতামত ও প্রস্তাব বিনিময় করছে।

ইরাভানি জানান, উভয় দেশ এখনো চূড়ান্ত পাঠে পৌঁছাতে পারেনি, তবে সেই লক্ষ্যেই কাজ চলছে। তার বক্তব্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রকাশ করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে ইরাভানির এই মন্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় এই যোগাযোগ ভবিষ্যতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে নতুন সমঝোতার পথ তৈরি করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।