Web Analytics

ডেনমার্কের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করেছে, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়া ন্যাটোর কোনো সদস্য দেশের বিরুদ্ধে সীমিত সামরিক হামলা চালাতে পারে। সংস্থাটি বলেছে, ন্যাটোর অবকাঠামোয় দূরপাল্লার হামলা অথবা প্রতিবেশী দেশে স্বল্পসংখ্যক সেনা নিয়ে সীমিত অনুপ্রবেশের ঝুঁকি এখনো কম, তবে তা বাড়ছে। এ ধরনের অভিযানে পরিচয়চিহ্নবিহীন সেনা ব্যবহার হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগে পোল্যান্ডের মাজোভিয়া অঞ্চলে একটি স্টারলিংক স্যাটেলাইট স্টেশনে আগুন লাগে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে নাশকতামূলক কর্মকাণ্ড বলেছে। উপপ্রধানমন্ত্রী ক্রজিসতোফ গাওকোভস্কি জানান, স্টেশনটি অচল করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়েছিল এবং এতে ইউক্রেনের সামরিক বাহিনীসহ কয়েকটি প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। তবে এ ঘটনায় কারা দায়ী, তা নিশ্চিত হয়নি।

ডেনমার্কের সংস্থা বলেছে, রাশিয়া সামাজিক কার্যক্রম অচল করতে সক্ষম সাইবার হামলা ও প্রাণহানির উচ্চ ঝুঁকিসম্পন্ন নাশকতামূলক কর্মকাণ্ড বাড়াতে পারে। পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের সম্ভাবনা খুবই কম বলেও তাদের মূল্যায়ন। তবে যুক্তরাষ্ট্র ইউরোপীয় মিত্রদের সহায়তা করবে না বলে মস্কো মনে করলে রাশিয়া ন্যাটোর আর্টিকেল ৫-এর প্রতিশ্রুতি পরীক্ষা করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।