Web Analytics

যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে, যেখানে ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি বোমারু বিমান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়। কুপার এই হামলাকে কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি হিসেবে বর্ণনা করেছেন।

অ্যাডমিরাল কুপার জানান, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে এবং যুক্তরাষ্ট্র এমন লক্ষ্যবস্তু ধ্বংসে মনোযোগ দিচ্ছে যেগুলো থেকে তাদের ওপর হামলা হতে পারে। তিনি বলেন, ইরানি নৌবাহিনীর সবচেয়ে কার্যকর সাবমেরিনসহ বিভিন্ন সম্পদকে লক্ষ্য করা হয়েছে। কুপার দাবি করেন, ইতোমধ্যে ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র সমুদ্র, আকাশ ও সাইবারস্পেসে ইরানের ওপর নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে।

নিউইয়র্ক টাইমসের বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে অভিযানের ব্যাপকতা ও তীব্রতা তুলে ধরা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।