মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওমানে অবস্থানরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে জানায়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে এবং এর ফলে বাণিজ্যিক ফ্লাইট চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।
ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে এক ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান পার্শ্ববর্তী কয়েকটি দেশে পাল্টা হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি অঞ্চলে নিরাপত্তা অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলে সংঘাতের বিস্তার ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।