Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের দশ দলীয় নির্বাচনি ঐক্যের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক বুধবার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ১৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে সন্ত্রাস, মাদক নির্মূল ও কিশোর গ্যাং সংশোধনের পাশাপাশি স্বচ্ছতা, নগর উন্নয়ন ও সামাজিক কল্যাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ঘোষিত ১৩ দফার মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত ঢাকা-১৩ গঠন, অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্স নীতি, আইনশৃঙ্খলা জোরদার, যানজট নিরসন, পরিবেশ সুরক্ষা, ব্যবসাবান্ধব উদ্যোগ, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, টেকসই গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা। এছাড়া সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা, নারী অধিকার, শিশুর বিকাশ এবং শহীদ ও বীরদের সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানটি ছিল ঢাকা-১৩ আসনের সব প্রার্থীর যৌথ উদ্যোগে আয়োজিত, যেখানে আচরণবিধি প্রতিপালনের অঙ্গীকারও করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!