Web Analytics

সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা বিশ্লেষকদের মতে সৌদি আরবের জন্য বড় ধাক্কা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য রাজনৈতিক সাফল্য। আগামী মাসে এই সিদ্ধান্ত কার্যকর হবে, যা মধ্যপ্রাচ্যের জ্বালানি জোটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

রিপোর্টে বলা হয়েছে, সৌদি আরব ও আমিরাতের মধ্যে দীর্ঘদিনের নীতিগত বিরোধই এই সিদ্ধান্তের মূল কারণ। রিয়াদ তেলের দাম ধরে রাখতে উৎপাদন কমানোর পক্ষে, আর আমিরাত বেশি উৎপাদন ও রপ্তানির মাধ্যমে মুনাফা বাড়াতে চায়। জ্বালানি বিশ্লেষক আর্নে লোহম্যান রাসমুসেন বলেন, আমিরাত উৎপাদনের ওপর জোর দেয়, আর সৌদি আরব দামের ওপর গুরুত্ব দেয়।

আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো এলেন ওয়াল্ডের মতে, এই সিদ্ধান্ত অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ইরান থেকে সুরক্ষার বিনিময়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আমিরাত ওপেককে দুর্বল করতে চায়। ওপেকের তৃতীয় বৃহত্তম উৎপাদক দেশটির প্রস্থান ৬৫ বছরের পুরনো এই জোটের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।