Web Analytics

অস্কারজয়ী ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোর গাজায় ফিলিস্তিনি বেসামরিক হত্যাকাণ্ড নিয়ে ‘নাজা’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। দ্য গার্ডিয়ানের প্রযোজনায় নির্মিত ছবিটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন প্রতিযোগিতায় একমাত্র তথ্যচিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে। এতে ২৪ জন ইসরায়েলি সামরিক কর্মকর্তার সাক্ষ্য তুলে ধরা হয়েছে।

পরিচয় গোপন রাখা কর্মকর্তাদের দাবি, ইসরায়েলি সামরিক বাহিনী কথিত নিম্নপদস্থ হামাস সদস্যদের শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থা ব্যবহার করত। অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মৃত্যুর আশঙ্কা জেনেও রাতে তাদের বাড়িতে হামলা চালানো হতো বলে তারা জানান। সাক্ষ্যে ফোন হ্যাক করে অবস্থান নির্ণয়, পরিবারের কথোপকথন নজরদারি এবং হামলার আগে স্ত্রী-সন্তানের সঙ্গে কথোপকথনে গোপনে আড়ি পাতার কথাও এসেছে।

নির্মাতারা বলেন, বিচ্ছিন্ন কোনো সেনাকে দায়ী নয়, বেসামরিক হত্যাকাণ্ড সম্ভব করে তোলা সামরিক নির্দেশ, নীতি ও ব্যবস্থাকে সামনে আনাই ছবিটির লক্ষ্য। আব্রাহাম জানান, ছবিটি তৈরি করতে প্রায় তিন বছর লেগেছে এবং নিরাপত্তার কারণে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, কিছু কর্মকর্তা অনুশোচনা করেননি, আবার কেউ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রদর্শনের পর প্রায় ২৫ মিনিট করতালির কথা জানানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।