Web Analytics

সোমবার মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে হামলার ঘটনা ঘটেছে, যা ইরান যুদ্ধের দশম দিনে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার পর ইরান ইসরাইলসহ উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ চালায়। আলজাজিরা জানিয়েছে, ইরানের রকেট হামলায় ইসরাইলে একজন নিহত হয়েছেন। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরই ইরানের বিপ্লবী গার্ড কোর নতুন ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। ইসরাইলও পাল্টা বিমান হামলা চালিয়ে বৈরুতে ইরানের কুদস ফোর্সের কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি করেছে।

রয়টার্স ও সিএনএন জানিয়েছে, তেহরান ও বৈরুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং একটি হোটেলে আগুন লাগে। বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই মাস বয়সী এক শিশু রয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও কাতারও ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহতের কথা জানিয়েছে। ইরান তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অর্থহীন, ফলে সংঘাত আরও বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।