কাশ্মীর ইস্যুতে যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করেছে চীন ও পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং জম্মু ও কাশ্মীরসহ সব অমীমাংসিত সমস্যা সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর জোর দিয়েছে দুই দেশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের চার দিনের চীন সফর শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর বিরোধ ইতিহাসের একটি অংশ এবং জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এর শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত বলে মনে করে চীন। উভয় দেশই দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দিয়েছে।
ভারতের একতরফাভাবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের প্রেক্ষাপটে চীন ও পাকিস্তানের এই যৌথ অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।