Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে বাংলাদেশের অর্থনীতির জন্য গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে তিনি বিএনপির নির্বাচনি ইশতেহারের ভিত্তিতে জনবান্ধব ও ভিশনারি বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। মাহদী আমিন বলেন, এই বাজেটে শ্রেণি, পেশা, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

তিনি জানান, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা, নারী ও শিশু কল্যাণ, অবকাঠামো, জ্বালানি ও পরিবেশসহ ১২টি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চাল, ডাল, মাছ, মাংস, চিনি, লবণ, তেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর কমানো হয়েছে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে। বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, তারুণ্য ও নারীর ক্ষমতায়ন এবং দুর্নীতিমুক্ত আর্থিক শাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিন আরও বলেন, প্রশাসনিক ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানো ও করের আওতা সম্প্রসারণের মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ে তোলাই এই বাজেটের লক্ষ্য।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।