Web Analytics

ফেনীর দাগনভূঞা উপজেলার নির্মম হত্যাকাণ্ডের শিকার অটোচালক সমীর কুমার দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। গত ১২ জানুয়ারি রাতে মাতুভূঞা ইউনিয়নের ফাজিলের ঘাট রামানন্দপুর জেলেপাড়ার কার্তিক দাসের ছেলে সমীর কুমার দাস দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে ফেনী–৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তাদের বাড়িতে যান, সঙ্গে ছিলেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা।

ডা. ফখরুদ্দিন মানিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক ও নিন্দনীয় ঘটনা। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি জেলা প্রশাসক মনিরা হক এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম নোমানের সঙ্গে কথা বলে তদন্ত ও আইনগত অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

তিনি নিহত সমীর দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং জামায়াত নেতাদের ভবিষ্যতেও পরিবারের খোঁজখবর রাখার অনুরোধ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।