Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের কালচারাল লিডারশিপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকার কবি, সাহিত্যিক ও শিল্পীদের। পরওয়ারের মতে, ইসলামি সংস্কৃতির ভিত্তি তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস; এটি মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচরণকে রূপ দেয়। তিনি বলেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চা নিছক আনন্দের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য হওয়া উচিত।

বিশেষ অতিথি মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল বা স্থায়ী হয় না। অনুষ্ঠানের সভাপতি সাইফুল্লাহ মানছুর বলেন, গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করতে পারে এবং অসম্ভবকে সম্ভব করতে সহায়তা করে। তবে মানবমন পরিবর্তনে পবিত্র কুরআন সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ বলেও তিনি উল্লেখ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।