Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, উম্মাহর ঐক্য ও আলেম-ওলামাদের সম্প্রীতিকে প্রশ্নবিদ্ধ করে এমন বিভাজনমূলক বক্তব্য অনভিপ্রেত। শনিবার কক্সবাজার জেলা জামায়াত আয়োজিত পৃথক তিনটি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ ধরনের বক্তব্য পলাতক ফ্যাসিস্ট শক্তিকে উৎসাহিত করার সুযোগ তৈরি করতে পারে।

তিনি বলেন, মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তাঁর মতে, মতপার্থক্য নিরসনে সম্মান ও যুক্তিনির্ভর আলোচনা অধিকতর গঠনমূলক পথ। তিনি আরও বলেন, অতীতে জামায়াতের বিরুদ্ধে নেতিবাচক ও তীর্যক বক্তব্য এলেও দলটির আদর্শিক ও রাজনৈতিক অগ্রযাত্রা থেমে যায়নি।

মাওলানা হালিম বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত দাওয়াত, সংগঠন, প্রশিক্ষণ ও ওয়েলফেয়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুন্নাতে রাসুলের আলোকে জীবন গঠনের আলোচনায় তিনি ঈমান, ইবাদত, পরিবার, সমাজ, ব্যবসা, রাষ্ট্র ও দৈনন্দিন জীবনে হজরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতি অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানে দলের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।