Web Analytics

গত শনিবার ঢাকার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হাসান তুষার, সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবুসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাবেক ফিফা ও জাতীয় পর্যায়ের রেফারিরা। সভার সভাপতিত্ব করেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন, যিনি পরে ভোটের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন।

মোট ৪০১ জন ভোটারের মধ্যে ৩৬৩ জন ভোট প্রদান করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। বাফুফে মনোনীত সিনিয়র সহ-সভাপতি আর. আলম সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি শাহাদাত হোসেন বাদল ও আব্দুল হান্নান মিরন, সাধারণ সম্পাদক সাদাত হোসেন সোহেলসহ অন্যান্য পদে নির্বাচিত হন আলমগীর সরকার, মো. নাহিদ, নুরুজ্জামান ও ফেরদৌস আহমেদ।

নবনির্বাচিত কমিটি রেফারিদের প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ঐক্য জোরদারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ফুটবল অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।