Web Analytics

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দাবি করেছেন, দেশে আওয়ামী লীগের সময়ই সনাতন ধর্মের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। শুক্রবার বিকেলে নাটোরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, বিএনপি সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপির আমলে কোনো ধর্মের মানুষকে নির্যাতিত, অবহেলিত বা বঞ্চিত হতে দেওয়া হবে না বলেও তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে শান্তি, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অনিষ্ট দূর করতে এসেছিলেন।

তিনি আরও বলেন, দুষ্টের দমন ও সৃষ্টের লালনের জন্য শ্রীকৃষ্ণ কাজ করেছেন এবং বিএনপি তারেক রহমানের নেতৃত্বে দেশে শান্তি, গণতন্ত্র ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করছে। অনুষ্ঠানে প্রফেসর শেখর কুমার স্যানাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম এবং এমদাদুল হক আল মামুনসহ অন্যরা বক্তব্য দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।