Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জবি শাখা। মঙ্গলবার রাতে দপ্তর সম্পাদক তৌকির আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই সংগঠনের পাল্টাপাল্টি সংঘর্ষের ধারাবাহিকতায় মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও সংঘর্ষ হয়। ক্যাম্পাসে হামলা ও দখলদারিত্বের প্রতিবাদে ছাত্র ফ্রন্ট মিছিল বের করলে জবি শাখার সভাপতি ইভান তাহসীবসহ নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

ছাত্র ফ্রন্টের ভাষ্য, এ সংঘাত দীর্ঘদিনের অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চার বহিঃপ্রকাশ এবং এর বড় ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা। সংগঠনটি জবিসহ বিভিন্ন ক্যাম্পাসের ভীতিকর পরিবেশের জন্য ছাত্রদল-ছাত্রশিবির সংঘাতকে দায়ী করে প্রশাসনের নির্বিকার ভূমিকার সমালোচনা করেছে। চলমান পরিস্থিতিকে অজুহাত করে কোনোভাবেই ক্যাম্পাস বন্ধ না করার আহ্বানও জানানো হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।