Web Analytics

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন জানিয়েছেন, গত ৩০ দিনে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং মার্কিন নৌবাহিনী ১৫০টির বেশি জাহাজ ধ্বংস করেছে। তিনি বলেন, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ বেড়ে যাওয়ায় বি-৫২ বোমারু বিমান এখন স্থলভাগের ওপর দিয়ে উড়তে পারছে, ফলে নতুন লক্ষ্যবস্তুতে হামলার সুযোগ তৈরি হয়েছে।

এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানে নেতৃত্বে পরিবর্তন এসেছে এবং নতুন নেতৃত্বকে আগের চেয়ে বেশি বিচক্ষণ হতে হবে। তিনি সতর্ক করেন, ইরান যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে যুক্তরাষ্ট্র আরও জোরালো সামরিক অভিযান চালাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলমান যুদ্ধের প্রভাবে বিভিন্ন দেশে জ্বালানির দাম বেড়েছে এবং ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে ২৩৪ শিক্ষার্থী নিহত হয়েছে, লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১,২৬৮ জনে পৌঁছেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।