Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের পর দুটি তেলবাহী ট্যাংকার ও একটি টাগবোটে আগুন লাগে। আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতি অনুযায়ী, ‘অননুমোদিত পথে’ চলাচলের চেষ্টার সময় এসব ঘটনা ঘটে। বিবৃতিতে ঘটনার তারিখ, হতাহতের সংখ্যা, জাহাজের নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত দেওয়া হয়নি।

আইআরজিসি বলেছে, আগের রাতে প্রণালির দক্ষিণ দিকের জলপথ দিয়ে চলার সময় একটি বড় তেলবাহী ট্যাংকার সমুদ্র মাইনের বিস্ফোরণে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। তাদের দাবি, পূর্বাঞ্চল দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় একটি সুপারট্যাংকারেও আগুন লাগে। ওই আগুন নেভাতে পাঠানো একটি টাগবোটেও পরে আগুন ছড়িয়ে পড়ে।

আলাদাভাবে আইআরজিসি দাবি করেছে, তাদের নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যুক্তরাষ্ট্রের দুটি ‘অনুপ্রবেশকারী’ এলইউসিএএস ড্রোনের নিয়ন্ত্রণ নেয়। তাদের ভাষ্য অনুযায়ী, ড্রোন দুটিকে নিরাপদে অবতরণে বাধ্য করে অক্ষত অবস্থায় হেফাজতে নেওয়া হয়েছে। মাইন পাতা জলপথে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনাও করেছে আইআরজিসি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।