Web Analytics

উত্তর আমেরিকার তীব্র গরম ও আর্দ্রতা নিয়ে উদ্বেগের মধ্যে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। সংস্থাটি ঘোষণা করেছে, টুর্নামেন্ট চলাকালে দর্শকরা নিজেদের পানির বোতল স্টেডিয়ামে আনতে পারবেন না। এর মাধ্যমে ফিফা আগের সিদ্ধান্ত পরিবর্তন করেছে, যেখানে এক লিটার ধারণক্ষমতার স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য খালি বোতল আনার অনুমতি ছিল। *দ্য অ্যাথলেটিক*-এর হাতে আসা এক ই-মেইল অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের বোতল নিষিদ্ধ করা হয়েছে, কারণ বোতল ছুড়ে মারলে আঘাতের ঝুঁকি থাকতে পারে।

এই সিদ্ধান্তে দর্শকদের জন্য পানির সহজলভ্যতা ও মূল্য নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে বোতলজাত পানির দাম ছিল ৪ থেকে ৬ ডলার। এবারও ফিফার বাণিজ্যিক অংশীদার কোকা-কোলার ‘দাসানি’ ব্র্যান্ডের পানি বিক্রি হবে, তবে দাম এখনও ঘোষণা করা হয়নি।

ফিফা জানিয়েছে, আয়োজক শহরগুলোর সঙ্গে সমন্বয় করে মিস্টিং স্টেশন, কুলিং টেন্ট, অতিরিক্ত ফ্যান ও পানি সরবরাহ কেন্দ্র স্থাপন করা হবে। শিশুখাদ্য, জীবাণুমুক্ত পানি ও চিকিৎসাজনিত তরল বহনের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।