Web Analytics

ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল আনার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোনোভাবেই গরু জবাই করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে শিগগিরই নতুন বিল আনা হবে।

শুভেন্দু অধিকারী বলেন, বিদ্যমান আইন থাকা সত্ত্বেও গোপনে গরু জবাইয়ের মতো কর্মকাণ্ড চলছে। এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিটি প্রাণীর স্বাভাবিক আয়ুষ্কাল রয়েছে, তবে জোর করে গরু হত্যা করা যাবে না। তিনি ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্টের নির্দেশনা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথাও উল্লেখ করেন।

বয়স্ক ও অসুস্থ গরুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোশালা, প্রতিষ্ঠান, পরিবার ও ব্যক্তিপর্যায়ে গরুর দেখভালের জন্য বছরে সর্বোচ্চ এক লাখ রুপি দেওয়া হবে। সহায়তা বিতরণের বিষয়ে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর পৃথক নির্দেশিকা প্রকাশ করবে এবং গরুর সংখ্যার ভিত্তিতে সহায়তার পরিমাণ নির্ধারিত হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।