Web Analytics

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও দেশটির ক্ষমতাসীন সরকার ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নিয়ন্ত্রণ ধরে রেখেছে বলে জানিয়েছেন বিশ্লেষক মার্ক ফাইফল। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ তৈরি করেছে। ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানে প্রথম দফার বোমা হামলার পরও ইরানের সরকার ও আইআরজিসি নিজেদের অবস্থানে অটল রয়েছে।

অফ দ্য রেকর্ড স্ট্র্যাটেজিসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ফাইফলের মতে, ট্রাম্পের রাজনৈতিক পরিস্থিতিও সংকট মোকাবিলাকে সহজ করছে না। তিনি বলেন, কংগ্রেস অর্থায়ন বন্ধ করতে পারে কিংবা প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ নিতে পারে। তবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো কৌশল তারা এখনো তৈরি করতে পারছে না এবং ওয়াশিংটন সেই পথ খুঁজছে।

ফাইফল বলেন, ট্রাম্প সম্প্রতি নির্বাচনে ঐতিহাসিকভাবে খারাপ ফলের মুখোমুখি হয়েছেন। ইরান নীতিতে দেশটির সরকারকে আচরণ পরিবর্তনে চাপ দেওয়া, আলোচনার টেবিলে আনা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ নিরসন ছাড়া এই সংকট সহজে কাটবে না। তা না হলে যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাস একই জটিলতায় আটকে থাকতে পারে বলে তিনি মনে করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।