Web Analytics

ইরান ও যুক্তরাষ্ট্র আগামী বৃহস্পতিবার জেনেভায় আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। রোববার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আলোচনার লক্ষ্য হবে চুক্তি চূড়ান্ত করতে ইতিবাচক অগ্রগতি অর্জন করা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই ঘোষণা এসেছে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে, যা ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে। ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, তেহরান তার পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণতা নিশ্চিত করতে ‘পূর্ণাঙ্গ নজরদারি ব্যবস্থা’ চালু করতে প্রস্তুত, যা উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে।

সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে আরাগচি বলেন, সামরিক ঝুঁকি থাকা সত্ত্বেও ইরান বিদেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার বদলে নিজ দেশে তা উৎপাদন চালিয়ে যেতে চায়, যা ইরানিদের মর্যাদা ও গর্বের প্রতীক।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।