Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। তারা জানিয়েছে, কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ক্ষমতা নেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার। বরং আয়োজক দেশ যুক্তরাষ্ট্র যদি অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ইরানের ফুটবলাররা।

ট্রাম্প এক বক্তব্যে বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের খেলোয়াড়দের জীবনের ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে এসে খেলা উচিত নয়। প্রায় দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মুখে রয়েছে ইরান, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। ইরানের ফুটবলাররা জোর দিয়ে বলেন, বিশ্বকাপ ফিফার নিয়ন্ত্রণাধীন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে রাজনৈতিক সিদ্ধান্তের কোনো স্থান নেই।

সূচি অনুযায়ী, ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটেলে হওয়ার কথা। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।