Web Analytics

শক্তিশালী টাইফুন দুজুয়ানের আঘাতে পূর্ব জাপানে ভারি বৃষ্টি, ভূমিধস ও বন্যায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ইজু দ্বীপপুঞ্জ ও জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। ঝড়ের কারণে বিমান, রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং ৯ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে।

কোথাও কোথাও ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হয়েছে, যার ফলে চিবা প্রিফেকচারের সোদেগাউরা ও কানাগাওয়া প্রিফেকচারের ইয়োকোসুকায় ভূমিধস হয়। ইজু দ্বীপপুঞ্জের ওশিমা দ্বীপে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জাপান আবহাওয়া সংস্থা উত্তর ইজু দ্বীপপুঞ্জে ভূমিধসের ঝুঁকিতে পাঁচ স্তরের ব্যবস্থার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

কেএইচবি-টিভি মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিটে জানায়, টোকিও ও আশপাশের ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এএনএ ও জেএএলের প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে। আইচি প্রিফেকচারে এশিয়ান গেমসের অশ্বারোহণের অল-অ্যারাউন্ড ইভেন্ট ২২ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।