Web Analytics

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় যৌথ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১৬ রাউন্ড কার্তুজ ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে ডাকাত সাদ্দাম গ্রুপের সক্রিয় সদস্য এবং একাধিক হত্যা মামলার আসামি জিয়াউর রহমানকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে জেলা পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড, বিজিবি, আনসার, র‍্যাব, সিআইসি অফিস ও উপজেলা প্রশাসনের প্রায় ২৩০ সদস্য।

এপিবিএন জানিয়েছে, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি, অপহরণকারী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের গ্রেপ্তার এবং অস্ত্র-মাদক উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। জিয়াউর রহমান পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয় এবং তার তথ্যের ভিত্তিতে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা উদ্ধার হয়। তার বিরুদ্ধে অপহরণ, অপহরণ-পরবর্তী হত্যা ও অপহরণ করে চাঁদা দাবিসহ পাঁচটি নিয়মিত মামলা রয়েছে। আরও একজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং অনলাইন জুয়ার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে কারাদণ্ড এবং নয়জনকে জনকল্যাণমূলক সশ্রম কাজে নিয়োজিত করার নির্দেশ দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।