যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে আগ্রাসন চালানোর পাশাপাশি ফিলিস্তিনিদের ওপরও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে একযোগে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গত বছরের ১০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরাইলি সেনারা এখনো ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পাঁচ মাসে মোট ৬৩৬ জন নিহত ও ১,৭০৪ জন আহত হয়েছেন, পাশাপাশি ৭৫৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে দুই বছরের বেশি সময়ে ইসরাইলি হামলায় ৭২,১২০ জন নিহত এবং ১,৭১,৮০২ জন আহত হয়েছেন।
ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে ইসরাইল। জেরুসালেমের মসজিদুল আকসায় জুমার নামাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।