Web Analytics

শিক্ষার মানোন্নয়ন, মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া রোধ এবং শিক্ষক দক্ষতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ১৫ দফা অনুশাসন বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশের শিক্ষা প্রশাসন। প্রধানমন্ত্রী ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনের সময় এসব নির্দেশনা দেন। পরে ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রেকর্ড অব নোটস ও কার্যবিবরণী মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। অধিকাংশ উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুমোদন করেছে।

পরিকল্পনায় স্কুল-কলেজে অভিন্ন পাঠ পরিকল্পনা ও রুটিন, প্রযুক্তিনির্ভর পাঠদান তদারকি, বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ এবং ভালো কাজের জন্য পদক ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম বাড়ানো, জাতীয় শিক্ষা চ্যানেল চালুর সম্ভাব্যতা যাচাই, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আচরণবিধি প্রণয়ন এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগও নেওয়া হয়েছে।

মাউশি জানিয়েছে, চলতি সেপ্টেম্বর থেকে শিক্ষকদের জন্য এআই ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ শুরু হবে। আইসিটি প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩ লাখ ৫ হাজার ২৮৮ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ নম্বর পিডিএসে হালনাগাদ বাধ্যতামূলক করা হয়েছে এবং সহকারী পরিচালকরা ডিএমএস অ্যাপের মাধ্যমে লাইভ ভিডিও কলে শ্রেণিকক্ষের পাঠদান তদারক করবেন। সংসদ টিভির প্রযুক্তি ব্যবহার করে জাতীয় শিক্ষা চ্যানেল চালুর খসড়া কর্মপরিকল্পনাও চূড়ান্ত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।