যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে সাত শতাধিক নাগরিক নিহত হয়েছেন। সংস্থার সর্বশেষ তথ্যে সিএনএন জানায়, সোমবার বিকেল পর্যন্ত অন্তত ৭৪২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে ১৭৬ শিশু রয়েছে এবং আহত হয়েছেন ৯০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন, আরও শতাধিক মৃত্যুর খবর যাচাই করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় স্থান ও আবাসিক ভবনের পাশাপাশি তেহরানের কাছাকাছি কারাজের একটি মসজিদ, রাজধানীর দক্ষিণে একটি গভর্নরের অফিস এবং হারমুজ প্রণালির বন্দার আব্বাসের শাহিদ বাহোনার পিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান জানিয়েছে, তেহরানের হাসপাতালগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সামরিক লক্ষ্যবস্তু হিসেবে সানানদাজের কুর্দিস্তান ল এনফোর্সমেন্ট ও সীমান্তরক্ষী কমান্ড কেন্দ্র, ইসফাহানের একটি বিমানঘাঁটি এবং তেহরানের একটি সেনাঘাঁটি আঘাতপ্রাপ্ত হয়েছে।
এইচআরএএনএ জানিয়েছে, তথ্যগুলো প্রাথমিক এবং পরিবর্তন হতে পারে। সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।