Web Analytics

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দল এখন চূড়ান্ত প্রস্তুতির শেষ পর্যায়ে। প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী ১৮ মে তিনি ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। এর আগে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দেওয়া হবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই আসরে অন্যতম ফেবারিট ধরা হচ্ছে ব্রাজিলকে। তবে সীমিত জায়গার কারণে দলে জায়গা পাওয়া নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা।

গোলরক্ষক হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য অ্যালিসন বেকার, তার সঙ্গে লড়ছেন এদেরসন, বেন্তো ও হুগো সৌজা। রক্ষণভাগে মারকিনিওস ও গ্যাব্রিয়েল মাগালহায়েস প্রায় নিশ্চিত, ইনজুরিতে ছিটকে গেছেন এদার মিলিতাও। মিডফিল্ডে কাসেমিরো ও ব্রুনো গিমারায়েসের নাম নিশ্চিত ধরা হচ্ছে। আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ম্যাথিউস কুনিয়া এগিয়ে আছেন।

সবচেয়ে বড় অনিশ্চয়তা নেইমারকে ঘিরে। ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভুগলেও তিনি বিশ্বকাপে খেলার লক্ষ্য স্পষ্ট করেছেন। শেষ পর্যন্ত তাকে দলে না নেওয়া হলে সেটি হবে বড় চমক।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।