Web Analytics

জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমকে মঙ্গলবার সন্ধ্যায় জামিন দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। দেড় মাসের সন্তানকে নিয়ে কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পরই এই জামিনের আদেশ আসে। শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, আশা করা হচ্ছে আগামীকাল তিনি মুক্তি পাবেন।

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের ২৬ নম্বর ওয়ার্ডের নেত্রী শিল্পী বেগমকে সোমবার সন্ধ্যায় তেজকুনিপাড়া রেলওয়ে কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মুবিন রাতুলের বাসায় ২৩ জুলাই শিল্পীর নির্দেশে হামলা চালানো হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি ও তিন লাখ টাকার মালামাল লুটের অভিযোগ রয়েছে। গত বছরের ২৫ জানুয়ারি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১০৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়।

প্রথমে আদালত তার জামিন আবেদন নাকচ করলেও পরে পুনর্বিবেচনায় জামিন মঞ্জুর করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।