Web Analytics

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসের পর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আগে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং এসব নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।

ইসি মাছউদ জানান, পুরো বছরজুড়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে। তিনি বলেন, কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ, তবে আইন প্রণয়নের দায়িত্ব সংসদের। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কমিশন এসব নির্বাচনের ঘাটতি পর্যালোচনা করবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।