Web Analytics

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, রাজনৈতিক চাপ বা প্রভাবশালী মহলের প্রভাবে মানহীন কোনো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বুধবার রাজধানীর মহাখালীর বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সম্মেলন কক্ষে অ্যাসেসর ট্রেনিং কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়নি, যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে তীব্র চাপ রয়েছে। মান ও নির্ধারিত শর্ত পূরণ ছাড়া কাউকে মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ পরিচালনা এবং রোগী না দেখে চিকিৎসক হওয়ার পরিস্থিতি চলতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

ড. মুহিত বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজ ঢাকা বিভাগে কেন্দ্রীভূত, আর বাকি সাত বিভাগে ভারসাম্যহীনতা রয়েছে। তিনি পরিকল্পিত স্বাস্থ্য অবকাঠামো গড়ার আহ্বান জানান। বিদেশফেরত চিকিৎসকদের সাম্প্রতিক রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হওয়ার তথ্য দিয়ে তিনি বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের মান যাচাইয়ে অভিভাবকদের সতর্ক করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।