Web Analytics

ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌন্দর্যবর্ধনের কাজের সময় সীমানাপ্রাচীরের জুলাই গণ-অভ্যুত্থান-স্মৃতিবিজড়িত গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। শনিবার যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মোন্তাকিম আহমেদ ও সেক্রেটারি সাইমুন ইসলাম সানি এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতারা জুলাই গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের অন্যায়, স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষের প্রতিরোধ ও আত্মত্যাগের মধ্য দিয়ে এই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। ক্যাম্পাসের গ্রাফিতিগুলোকে তারা সংগ্রাম, আত্মত্যাগ, প্রতিবাদ ও ঐতিহাসিক চেতনার দৃশ্যমান স্মারক বলে বর্ণনা করেন।

ছাত্রশিবির মুছে ফেলার ঘটনার যথাযথ ব্যাখ্যা দাবি করে গ্রাফিতিগুলো পুনরায় অঙ্কন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে ঐতিহাসিক স্মারক মুছে ফেলার সংস্কৃতি কাম্য নয়। কলেজ প্রশাসন জানিয়েছে, তারা এ বিষয়ে অবগত ছিলেন না এবং এমন কিছু হয়ে থাকলে তা পুনরায় লেখা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।