তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো আবাস আসলানি বলেছেন, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন কৌশলের মুখোমুখি হচ্ছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রথম কৌশলটি হলো আলোচনা, কিন্তু প্রশ্ন তোলেন—যদি যুক্তরাষ্ট্র সত্যিই একটি চুক্তি করতে চায়, তবে তারা কেন নৌ অবরোধ আরোপ করছে, নিষেধাজ্ঞা বাড়াচ্ছে এবং অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করছে।
আসলানির মতে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কৌশলটি হলো চাপ ও হুমকি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান এবং ইসরাইল-লেবাননের মধ্যে দুটি যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, এবং এগুলো নবায়নের কোনো লক্ষণ নেই। ফলে সংঘাত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা বাড়ছে।
তিনি আরও বলেন, উভয় পক্ষই যুদ্ধবিরতি বাড়াতে আগ্রহ না দেখিয়ে একে অপরের ওপর চাপ সৃষ্টি করছে, যা শেষ পর্যন্ত নতুন সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।