Web Analytics

চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় প্রবাসী মো. রফিক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। প্রায় দুই দশক পর মামলাটির নিষ্পত্তি হলো। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। অপরদিকে, আটজন আসামিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত মো. রফিক ২০০৭ সালের ১৪ আগস্ট রাতে কদমতলী এলাকার শ্বশুরবাড়ি থেকে বাজারে গিয়ে নিখোঁজ হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতদেহ পাওয়া যায়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমিরবাগ এলাকায় ফেলে যায়। নিহতের ভাই জাকির হোসেন লুলু কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

রায় ঘোষণার সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, তিনজন অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।