Web Analytics

আমেরিকান মুসলিম নেতা ও মানবাধিকারকর্মী ইমাম আবদুল মালিক মুজাহিদ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা-সংক্রান্ত রায় কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৭৮ সালের পর এই রায় বাংলাদেশের হাতে সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার তুলে দিয়েছে। তিনি বার্মা টাস্ক ফোর্স ইউএসএর চেয়ারম্যান এবং জাস্টিস ফর অল-এর প্রেসিডেন্ট।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১৯ নভেম্বর ৯-৬ ভোটে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করে। আদালত নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ, দায়ীদের বিচার এবং দুই বছরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রায়টি আদালতের বিধির ৫৯ অনুচ্ছেদ ও জাতিসংঘ সনদের ৯৪(১) অনুচ্ছেদ অনুযায়ী বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়।

মুজাহিদ রোহিঙ্গা প্রত্যাবর্তনে প্রণোদনা ও চাপ, প্রায় পাঁচ লাখ শিশুর অবাধ শিক্ষা ও প্রত্যাবর্তন-উপযোগী দক্ষতা, বাংলাদেশের ক্ষতিপূরণ এবং মানবিক তহবিল পুনরায় চালুর আহ্বান জানান। তিনি দশ লক্ষের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ দেন। তাঁর মতে, গণহত্যা কনভেনশনে স্বাক্ষরকারী ১৫৪টি দেশ, ওআইসির ৫৭ সদস্য এবং গাম্বিয়ার সঙ্গে হস্তক্ষেপকারী ১১ দেশকে মিয়ানমার উপেক্ষা করতে পারবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।