Web Analytics

বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বুধবার রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ দাবি জানান।

তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো সাধারণ মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলবে। এতে উৎপাদন ব্যয় ও জীবনযাত্রার খরচ বাড়বে, শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও বলেন, সিস্টেম লস, বিদ্যুৎ চুরি, অবৈধ সংযোগ ও দুর্নীতি বন্ধ করতে পারলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না।

মাওলানা কাইয়ূম অভিযোগ করেন, সরকার জনগণের কষ্টের কথা না ভেবে মুনাফার চিন্তা করছে। তিনি বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করে সরকারের প্রতি সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।