Web Analytics

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে ‘ভালো লাগছে’ বলে মন্তব্য করেছেন এবং একে হুমকি দূর করার লক্ষ্যে নেওয়া একটি পরিকল্পিত নীতির ফল বলে বর্ণনা করেছেন। সোমবার ইসরায়েলের চ্যানেল ১৪-এ প্রচারিত প্রতিবেদনে তার এই মন্তব্য প্রকাশিত হয়। তিনি বলেন, এই ধ্বংসযজ্ঞ কোনো দুর্ঘটনা নয়, বরং ইসরায়েলের নতুন সামরিক কৌশলের অংশ।

কাৎজ জানান, আগে ইসরায়েল গাজায় অভিযান চালিয়ে ফিরে আসত, কিন্তু এখন সেনারা ভেতরে অবস্থান করছে এবং ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তার সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল উত্তর গাজায় স্থায়ীভাবে ইহুদি বসতি স্থাপনের প্রস্তাব।

তিনি জানান, উত্তর গাজায় তিনটি ‘নাহাল আউটপোস্ট’ বা সামরিক ঘাঁটি-সংযুক্ত বসতি স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা ২০০৫ সালের আগে বিদ্যমান ছিল। কাৎজের মতে, এই পদক্ষেপ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় এবং এতে ইসরায়েলি নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। ফিলিস্তিনি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৭৩ হাজারেরও বেশি মানুষ নিহত এবং গাজার ৯১ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।