Web Analytics

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

গোলাম পরওয়ার বলেন, একই পরিবারের চার সদস্যসহ সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তিনি বলেন, এ ঘটনায় জামায়াত গভীরভাবে শোকাহত। নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তিনি মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করেন।

শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের প্রিয়জন হারানোর অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক কামনা করেন। নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। নিহতদের পরিবারকে ধৈর্য ও শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্যও দোয়া করেন গোলাম পরওয়ার।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।