Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বর্তমান সরকার স্বচ্ছতার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় এবং এই পথ অনুসরণ করেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব পালনের সময় আইনজীবীদের স্বার্থের পাশাপাশি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার প্রাপ্তির বিষয়টিও সমান গুরুত্ব দিতে হয়। বিচার বিভাগের ভালো-মন্দ দেখা নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতে প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন বলে তিনি জানান। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা প্রকাশ করেন যে বিচারকরা স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, যে প্রতিষ্ঠানে কাজ করা হয়, সেটিকে শ্রদ্ধা ও ভালোবাসা না দেখালে তা একসময় ধ্বংসের পথে চলে যায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।